‘বাজাই বাংলাদেশের ঢোল’ এ স্লোগান নিয়ে শুক্রবার সকাল থেকে ঢাকার রমনা পার্কে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। বাংলালিংকের আয়োজনে আবদুন নূর তুষারের উপস্থাপনায় দেশের প্রখ্যাত শিল্পী ও ব্যান্ডগুলোর পরিবেশনা থাকবে অনুষ্ঠানে।
সংগীত পরিবেশনায় রয়েছেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, সাদী মহাম্মদ, ফাতেমা-তুজ-জোহরা, বারী সিদ্দিকী, এস আই টুটুল, মিলন মাহমুদ, পারভেজ, মাকসুদ ও ঢাকা, দলছুট ও লালন।
শাহবাগের রমনা পার্কে এ উৎসব চলবে আজ রাত ১০টা পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, রমনা পার্কে তৈরি করা হয়েছে পাঁচটি মঞ্চ। কিংবদন্তির মঞ্চে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা, কাজী নজরুল ইসলামের গান ও কবিতা, লালনের গান এবং চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে চিত্রাঙ্কন।
এবারই প্রথম ঢাকায় আয়োজন করা হয়েছে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর