একসময়ের প্রেমিক সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘এক থা টাইগার’ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। পরিচালক কবির খান ছবিটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই বলিউডে এটি একের পর এক আলোচনার জন্ম দিয়ে চলেছে।
ক্যাটরিনা কাইফ এতোদিন বিভিন্ন ছবিতে নানা চরিত্রে অভিনয় করেছেন। আইটেম গানে পারফর্ম করে পেয়েছেন তুমুল খ্যাতি। ‘এক থা টাইগার’ ছবিতে তাকে দেখা যাবে, সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে। ক্যাটরিনা এ ছবিতে অভিনয় করছেন নৃত্যশিক্ষক অর্থাৎ ড্যান্স টিচার হিসেবে। ছবিতে অভিনয় প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘অনেক তো নিজে নাচলাম। এবার অন্যকে নাচবো।’
‘এক থা টাইগার’ ছবিতে ক্যাটরিনার চরিত্রটির নাম জয়া। তাকে দেখা যাবে, উঠতি তরুণ-তরুণীদের নাচ শেখাতে। ছবিটির কিছু নাচের দৃশ্য ধারণ করা হয়েছে লন্ডন ট্রিনটি বিশ্ববিদ্যালয়ে। সালমান খান এ ছবিতে অভিনয় করছেন টাইগার নামের এক বখে যাওয়া তরুণের ভূমিকায় অভিনয়।
ইয়াস রাজ ফিল্মস থেকে ‘এক থা টাইগার’ ছবিটি চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময় ১৯২০, জুলাই ০৫, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।