ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৬৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন এসিআই ফর্মুলেশন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৬ দশমিক ৩৬ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
এছাড়া ন্যাশনাল হাউজিং হাউজিং কোম্পানির শেয়ার ৬ দশমিক ৩২ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন এসিআই ফর্মুলেশন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৭০ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ৬৭ দশমিক ৫ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৭২ দশমিক ৩ টাকায় লেনদেন হয়েছিল। রোববার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬৭ দশমিক ৭ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ৫ টাকা দাম হারিয়েছে।
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০০৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার এ কোম্পানির বাজার মুলধন ৩২৫ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মুলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৩০ কোটি টাকা।
বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৩ কোটি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬৬ দশমিক ০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৬ দশমিক ৩৯ শতাংশ শেয়ার।
উল্লেখ্য, এসিআই ফর্মুলার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ ক্যাশ এবং ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে এসিআই ফর্মুলা কোম্পানির নিট লাভ হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ৮৯ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৬৩ টাকা।
২০১০ সালে সমাপ্ত অর্থবছরে এসিআই ফর্মুলা কোম্পানির নিট লাভ হয়েছিল ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ০৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭৩ টাকা।
অন্যদিকে, রোববার ন্যাশনাল হাউজিং কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ টাকা এবং সর্বনিম্ন ৪৭ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ৫০ দশমিক ৬ টাকায়। রোববার এ কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৭ দশমিক ৪ টাকায় লেনদেন হয়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৩ টাকা।
গত কার্যদিবসের দামের তুলনায় রোববার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই ফর্মুলেশন ৬ দশমিক ৩৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৬ দশমিক ৩২ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৫ দশমিক ৫০ শতাংশ, ইস্টার্ন কেবল ৫ দশমিক ৩৬ শতাংশ, এপেক্স স্পিনিং ৫ দশমিক ৩২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৫ দশমিক ২০ শতাংশ, আইসিবি ইপিএমএফ ফার্স্ট ৫ দশমিক ১৯ শতাংশ, ইসলামিক ফিন্যান্স ৫ দশমিক ১৬ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় ৫ দশমিক ১২ শতাংশ এবং ষষ্ঠ আইসিবি ৫ শতাংশ।
এছাড়া রোববার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- এপেক্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্সুরেন্স, ইসলামিক ফিন্যান্স, নাভানা সিএনজি, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, সন্ধানী, আরএন স্পিনিং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং মেঘনা কনডেন্স মিল্ক।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর