১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:২৯ পিএম BDST banglanew24
03 Sep 2012   09:19:02 PM   Monday BdST
E-mail this

গাজীপুর-৪ উপ-নির্বাচন: ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর-৪ উপ-নির্বাচন: ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ জনসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সিমিন হোসেন রিমি ও অ্যাডভোকেট আফছার উদ্দিন খান দুটি করে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুর ও কাপাসিয়া নির্বাচন অফিসের তথ্য সমন্বয় করে সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানোজ্জামান সাংবাদিকদের ওই তথ্য জানান।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

সোমবার মনোনয়নপত্র জমাদানকারী প্রাথীরা হলেন, গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি কাপাসিয়ায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন খান, কাপাসিয়ায় স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ বজলুল হক, গাজীপুরে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গাজীপুরে গণতান্ত্রিক ফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার, স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন ও হাফিজা জামান।

এর আগে রোববার ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, কাপাসিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি, গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন খান ও সিপিবির এ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল।

অবশেষে মনোনয়নপত্র জমাদানকারী ৮ প্রার্থী হলেন, আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন খান, বিএনপির অ্যাডভোকেট বজলুল হক, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিপিবির অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, গণফ্রন্টের অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন ও হাফিজা জামান ।

বিএনপির প্রার্থী দাবি করা অ্যাডভোকেট বজলুল হক সম্পর্কে গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী দলের সাধারণ সম্পাদক পদে মোঃ বজলুল হক ছিলেন। এখনো আছেন কি না জানি না।’’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান