৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:০৮ পিএম BDST banglanew24
11 Jul 2012   03:18:17 AM   Wednesday BdST
E-mail this

শ্রীপুরে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে তিন পরিবার সর্বস্বান্ত


শ্রীপুর প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীপুর(গাজীপুর): শ্রীপুরে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে ৩ পরিবার এখন সর্বস্বান্ত হয়ে পড়েছে।

আদম ব্যবসায়ী ৩ যুবকের কাছ থেকে ১১ লাখ ২০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় প্রতারিত হওয়া বেলাল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় এজাহার দায়ের করেছেন।  

জানা গেছে, শ্রীপুরের উজিলাব গ্রামের আদম ব্যবসায়ী খোকন মিয়া আবুধাবিতে মাসিক ৩২ হাজার টাকা বেতনে চাকরির কথা বলে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের আব্দুল্লাহর ছেলে বেলাল হোসেন, গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজার এলাকার জাহিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মাছিপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারুকের কাছ থেকে বিভিন্ন মেয়াদে ১১ লাখ ২০ হাজার টাকা নেয়। আদম ব্যবসায়ী খোকন মিয়া নিজেই এই ৩ যুবকের পাসপোর্ট তৈরি করে। পরে গত ৪ জুলাই হতভাগ্য এ ৩ যুবককে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে ভুয়া টিকেট ও ভিসা ধরিয়ে দিয়ে কৌশলে প্রত্যেকের পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। দিনভর বিমান বন্দরে অপেক্ষা করেও আদম ব্যবসায়ী খোকনের খোঁজ না পেয়ে বাড়ি চলে আসে তারা। বাড়ি ফিরে জানতে পারেন তাদের টিকেট ও ভিসা জাল। ঘটনার পর থেকে  আদম ব্যসায়ী খোকন মিয়া পলাতক রয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। প্রতারক খোকন কে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান