মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, ব্যবসায়ী আলহাজ মাহমুদুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ঈদের দিন সকাল ১০টায় সিলেটের একটি হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, গণতন্ত্রী পার্টির নেতা অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী ।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর