৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:২৭ এএম BDST banglanew24
09 Jul 2012   07:01:32 PM   Monday BdST
E-mail this

পদ্মাসেতুর নতুন উদ্যোগে সরকারি কর্মকর্তাদের অভিনন্দন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে সরকারের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সংগঠন।

এসব সংগঠনের মধ্যে রয়েছে, বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পারসোনাল অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ তদের এক দিনের বেতন সেতু প্রকল্প ফান্ডে জমা দেওয়ার ঘোষণা দিল।

এর আগে সোমবার দুপুরে সচিবালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি এক দিনের বেতন প্রকল্প ফান্ডে জমা দেওয়ার ঘোষণা দেয়। এ নিয়ে পাঁচটি সংগঠন পদ্মাসেতু প্রকল্প ফান্ডে বেতনের এক দিনের অর্থ জমা দেওয়ার ঘোষণা দিল।

রোববার সংগঠনগুলো জরুরি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

চারটি সংগঠনের পক্ষে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনগুলোর অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পদ্মাসেতু প্রকল্প ফান্ডে একদিনের বেতন জমা দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনগুলো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ” উদ্যোগের অংশ হিসেবে এক দিনের বেতন প্রকল্প ফান্ডে জমা দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এসএমএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান