চট্টগ্রাম : চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে চট্টগ্রামের রাজনীতিক, পেশাজীবী, সাংবাদিক, আইনজীবীসহ চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
নোমান বলেন, দেশের এক রাজনৈতিক সংকটময় মুহূর্তে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল সংকট ও অনিশ্চিয়তার অবসান ঘটিয়ে আসন্ন ঈদ জাতীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
বাংলাদেশ সময় : ১৬৩১ ঘন্টা, আগস্ট ১৭, ২০১২
এমইউ/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরু এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com