৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:৩৩ পিএম BDST banglanew24
23 Jun 2012   07:17:12 PM   Saturday BdST
E-mail this

দাবাং টু : আগুনে দগ্ধ ৩, সালমান অক্ষত


ইশতিয়াক হোসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দাবাং টু : আগুনে দগ্ধ ৩, সালমান অক্ষত

ভারতের মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ২৩ জুন শনিবার বিকেলে সিক্যুয়াল মুভি ‘দাবাং টু’-এর শুটিং চলছিল। যখন শুটিং জমে উঠলো, তখনই দেখা গেল আগুনের ফুলকি। মুহূর্তে সেটে আগুন ধরে যায়।

অগ্নিকান্ডের এই ঘটনা সম্পর্কে শুটিং স্পটে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই শুটিং চলাকালীন সময়ে সেটে আগুন ধরে যায়। খুব সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই দূর্ঘটনার সূচনা। আচমকা সেটে আগুন ছড়িয়ে পড়লে তিনজন টেকনিশিয়ন আগুনে ঝলসে যায়। তবে সেটে উপস্থিত থাকলেও সালমান খান খুব দ্রুত সরে যাওয়ায় তিনি অক্ষত থাকেন।

প্রত্যক্ষদর্শী আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর সালমান খান তার নিজের মোটরবাইকে করে গুরুতর আহত একজন টেকনেশিয়ানকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। পরে তিনি অগ্নিদগ্ধ অন্য দুজনকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসেন। তাদের দুজনের অবস্থা আশংকাজনক।

শেষখবর পাওয়া পর্যন্ত সালমান খান ও তার ভাই ‘দাবাং টু’-এর পরিচালক আরবাজ খান দুজনই বর্তমান এ লীলাবতী হাসপাতালে অবস্থান করছেন।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণে আগুন এর সূত্রপাত বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান বিস্তারিত জানা যায় নি।

বাংলাদেশ সময় ০০৫৫, জুন ২৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান