৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৫৯ পিএম BDST banglanew24
18 Aug 2012   02:22:09 PM   Saturday BdST
E-mail this

মাওয়া সী-বোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, আটক ৯


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া সী-বোট ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিন্টু(২৫), ইমন(৩০), ফয়সাল(২৫),কাওসার(২২), আনোয়ার (২২), শাহজাহান(২৮), লালখান(২২), রাসেল(২২) ও হাশেম (২৫)।

এ বিষয়ে মাওয়া নৌফাড়িঁর উপপরিদর্শক (এসআই)খন্দকার খালিদ হোসেন বাংলানিউজকে জানান, মাওয়া সী-বোট ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত ১শ ৩০ টাকার পরিবর্তে ১শ ৭০ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করছিল সী-বোট মালিক, শ্রমিক ও ইজারাদারের লোকজন। এ ঘটনায় লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘন্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান