১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:০০ পিএম BDST banglanew24
03 Aug 2011   08:15:59 PM   Wednesday BdST
E-mail this

পুঁজিবাজারের বাতাস কোন দিকে?


পবন আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পুঁজিবাজারের বাতাস কোন দিকে?

ঢাকা: টানা ৭ কর্মদিবস পতনের পর হঠাৎ শেয়ার বাজার উর্ধ্বমূখী প্রবণতা কিছুটা ভাবিয়ে তুলছে বাজার বিশ্লেষকদের। তাদের মতে, বাজারে একটি মহল গুজব তুলে উচ্চ মূল্যে শেয়ার বিক্রি করে বাজার থেকে বেড়িয়ে আসছে। আর বিশেষ মহলের কারসাজিতে আবার চোরাবালির ফাঁদে পা দিতে যাচ্ছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

তাই শেয়ার বাজার নিয়ে বিশ্লেষক ও বিনিয়োগকারীদের প্রশ্ন, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাতাস বইছে কেন দিকে?

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভয়াবহ বিপর্যয়ের পরও শেয়ারবাজারে জুয়াড়িদের আধিপত্য কমেনি। তারা কৌশলের আশ্রয় নিয়ে আবারও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। পুরনো খেলোয়াড়রাই এখনও বাজার নিয়ে খেলছে। এর মধ্যেও চক্রটি বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তদন্ত কমিটির রিপোর্টে যাদের নাম এসেছে, তারাই বাজারে আবারও সক্রিয় হয়ে উঠছে। তদন্ত কমিটির সুপারিশ অনুসারে কারসাজির হোতাদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়া হয় তার জন্য তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সূত্র জানায়, এ চক্রটি গত দুই দিন ধরে সরকারের বিভিন্ন মহলে যাতায়াত শুরু করেছেন।

মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রণালয় কয়েকজন কর্মর্কতার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছে। এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা ও উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করছেন।

অর্থনীতিবিদদের মতে, দুর্বল কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই। আর বাজার বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে যে অবস্থায় বাজার পরিচালনা হচ্ছে তা যদি চলতে থাকে তাহলে শেয়ারবাজারে আবারও বড় ধরনের দরপতন হতে পারে।

শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বাংলানিউজকে বলেন, বাজার অস্থির করার জন্য আবারও লিপ্ত হয়েছে একটি চক্র। শেয়ার বাজার তার গতিতেই চলছিলো। হঠাৎ করে বাজার অস্থির হয়ে পড়ে।

তিনি বলেন, গত কয়েক দিন যাবত দুর্বল কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। যার যৌক্তিক কোন কারণ নেই। তবে এই কোম্পানির শেয়ারে কারসাজি হয়।

ড. আবু আহমেদ বলেন, শেয়ার বাজারের বির্পযয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিক্তিতে এসইসি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এ চক্রটি আবারও সজাগ হয়ে উঠে।

নিজেদের কাছে থাকা শেয়ার কম মূল্যে বিক্রি করে বাজারে পতনের মূখে ফেলছে তারা।

বুধবার বাজার বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ড. আবু আহমেদ জানান, বাজার এ অবস্থায় উর্ধ্বগতি ভালো নয়। আজ (বুধবার) শেয়ারের যে বৃদ্ধি হয়েছে এটা বাজারের জন্য সু-সংবাদ নয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা আগস্ট,০৩.২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান