৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:১১ এএম BDST banglanew24
19 Jul 2012   09:57:28 PM   Thursday BdST
E-mail this

‘রবির কিরণে শৈলজারঞ্জন’ নির্মাণের ঘোষণা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহচর, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার শৈলজারঞ্জনকে নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘চয়নিকা’।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

তিনি বলেন, “গানের প্রতি শৈলজারঞ্জনের ছিল অনন্য টান। রবি ঠাকুর ও তার সংগীত শৈলজারঞ্জনের জীবনে ধ্রবতারার মত ছিল। অবিকৃত সুর ও উচ্চারণে তিনি আমৃত্যু কবিগুরুর গানের প্রচার করে গেছেন।” শৈলজারঞ্জনকে নিয়ে চয়নিকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী এ সংগঠনের দায়িত্বভার নেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসবি বিপ্লবের গবেষণা, পাণ্ডুলিপি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ নামক এ প্রামাণ্য চিত্রের ব্যাপ্তি হবে ৯০ মিনিট। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে প্রামাণ্যচিত্রটি ধারণ করা হবে। এতে রবীন্দ্রনাথের জীবন্ত তথ্য ও নজরুলের অনেক তথ্যচিত্র রাখার কথা রয়েছে। বাংলায় নির্মিত এ প্রামাণ্য চিত্রটিতে ইংরেজি সাব টাইটেলও থাকবে।

সংবাদ সম্মেলন শেষে চয়নিকার শিল্পীরা সম্মিলিত কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময় :
এমএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান