৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৪৩ এএম BDST banglanew24
01 Jul 2012   03:29:56 AM   Sunday BdST
E-mail this

ঢাকায় ফিরেই অভিনয়ে ব্যস্ত মোনালিসা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় ফিরেই অভিনয়ে ব্যস্ত মোনালিসা

নন্দিত মডেল ও অভিনেত্রী মোনালিসা ঢাকায় ফিরেছেন। সম্প্রতি ঢালিউড অ্যাওয়ার্ডে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখানেই গত ১৭ জুন সবাইকে হতবাক করে ফাইয়াজ শরীফ নামে প্রবাসী এক তরুণের সঙ্গে মোনালিসার বাগদান সম্পন্ন হয়। গত শনিবার সকালে তিনি ঢাকায় ফিরেছেন, তার হবু বর রয়ে গেছেন নিউইয়র্কেই।
Monalisa
দেশে ফেরার পর বাংলানিউজ মোনালিসার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভ্রমণজনিত কারণে ভীষণ কান্ত তিনি। আগামী দুদিন টানা বিশ্রাম নেবেন। তৃতীয় দিন থেকে যোগ দেবেন নাটকের শুটিংয়ে। দু সপ্তাহ দেশের বাইরে থাকায় ঈদের বেশ কিছু নাটকের কাজ তার জন্য আটকে আছে।

বর ফাইয়াজ শরীফ সম্পর্কে জানতে চাইলে মোনালিসা বলেন, পড়াশোনার চাপের জন্য এ মুহূর্তে তার পে দেশে আসা সম্ভব হয় নি। তবে দু’তিন মাসের মধ্যেই তিনি দেশে ফিরবেন। দুই পরিবারের আলোচনার মধ্য বিয়ে ও অন্যান্য আনুষ্ঠানিকতার দিন তারিখ ঠিক হবে।

কান্ত থাকায় মোনালিসা এর বেশি কিছু বলতে অপারগতা জানান। তিনি বলেন, এরই মধ্যে ফাইয়াজ সম্পর্কে যা কিছু জানা দরকার তা আপনারা দর্শক আর পাঠকদের জানিয়ে দিয়েছেন। আপাতত এইটুকুই থাক। ফাইয়াজ দেশে ফিরলে তার কাছ থেকেই বাকি সব শোনবেন।
monalisa_intar
মোনালিসার বর ফাইয়াজ শরীফ ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে নিউইয়ার্কে বাস করছেন। তিনি বাবা-মার একমাত্র সন্তান। কিছুদিন আগে ফাইয়াজ নিউইয়র্কের আয়ানা বিশ্ববিদ্যালয়ে বায়োলোজিতে মাস্টার্স করেছেন। সম্প্রতি তিনি ক্যলিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের ওপর পিএইচডি করার জন্য ভর্তি হয়েছেন। পিএইচডির কাগজপত্র তৈরির কাজে ব্যস্ত থাকায় তার পে দেশে ফেরা সম্ভব হয় নি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৭ জুন সম্পূর্ণ পারিবারিকভাবে মোনালিসার সঙ্গে ফাইয়াজ শরীফের বাগদান সম্পন্ন হয়। তাদের মাঝে কোনো পূর্ব পরিচয় ছিল না।এই বাগদানের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন মোনালিসার বড় বোন মুনিরা এবং তার স্বামী।

বাংলাদেশ সময় : ০ ১৪৫,  জুলাই ১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান