১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:২৬ এএম BDST banglanew24
06 Jun 2012   02:17:12 AM   Wednesday BdST
E-mail this

শুক্রগ্রহের ট্রানজিট দেখার অপেক্ষায় বিশ্ব


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুক্রগ্রহের ট্রানজিট দেখার অপেক্ষায় বিশ্ব

ঢাকা: কেবলই রাত পোহানোর অপেক্ষা। রাত পোহালেই দুর্লভ দৃশ্য দেখবে বিশ্ববাসী। বিশ্ববাসীর সঙ্গে দেখবে বাংলাদেশও। আজ বুধবার সূর্যের সামনে দিয়ে শুক্রগ্রহ চলে যাওয়ার বিরল দৃশ্য দেখা যাবে। বিজ্ঞানপ্রেমী ও মহাকাশ সম্পর্কে জানতে আগ্রহীরা এ দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছেন।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, টেলিস্কোপ আবিষ্কারের পর এ দৃশ্য মাত্র আটবার দেখা গিয়েছিল। আজকের পর এ দৃশ্য আবার দেখা যাবে ১০৬ বছর পর অর্থ্যাৎ ২১১৭ সালের ১১ ডিসেম্বর।

বুধবার সকালে সূর্য উঠলেই চোখে পড়বে এর বুকে ছোট্ট একটি সচল কালো বিন্দু। ছোট্ট এই কালো বিন্দুটাই শুক্রগ্রহ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথিবীসহ সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই ঘূর্ণনের সময় পৃথিবী-শুক্রগ্রহ ও সূর্য যখন একই সরল রেখায় এসে পড়ে, তখন সূর্যের চাকতির ওপর দিয়ে শুক্রগ্রহকে অতিক্রম করতে দেখা যায়। এ ঘটনাকেই শুক্রগ্রহের ট্রানজিট বলে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে সকাল ১০টা ৩৩ মিনিট থেকে ১০টা ৫১ মিনিট পর্যন্ত এ দৃশ্য দেখা যাবে। সূর্যের ওপর শুক্রগ্রহের এমন ছায়া আবার ১০৬ বছর পর দেখা যাবে।

শুক্রগ্রহ দেখার নানা আয়োজন
শুক্রগ্রহের এ দুর্লভ এ দৃশ্য দেখার জন্য সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি নিয়েছে। শুক্র গ্রহের এ দুর্লভ দৃশ্য দেখার জন্য শেরেবাংলা নগরে অবস্থিত বিজ্ঞান জাদুঘরে পর্যবেক্ষণের ব্যবস্থা করা আছে। সূর্যোদয় থেকে শুরু করে সকাল ১০টা ৫১ মিনিট পর্যন্ত এই ট্রানজিট দেখা যাবে।

অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রগ্রহের এ অতিক্রমণ দেখার জন্য ধানমন্ডি ক্লাবে পর্যবেক্ষণ ক্যাম্প করা হয়েছে। ভোর পাঁচটা ১০ মিনিট থেকে সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।

বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সুচক্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনটি ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ক্যাম্প করেছে। ঢাকার বাইরে সিলেট শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশালের পরশ সাগর মাঠে, ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এদিকে বিজ্ঞান আন্দোলন মঞ্চ জানিয়েছে, ঢাকায় কেন্দ্রীয় খেলার মাঠ, ময়মনসিংহের কাউনিয়া হাইস্কুল, চট্টগ্রামের নাসিরাবাদ বয়েজ স্কুল, সেন্ট প্লাসিড স্কুল তারা পর্যবেক্ষণ ক্যাম্প করেছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুন ০৬, ২০১২
এডিএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ফিচার

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান