ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার মঙ্গলবার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ কোম্পানির শেয়ার আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই।
উল্লেখ্য, বীমা খাতের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শফিপুর রাঙ্গামাটি ওয়াটারফ্রন্টে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর