৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:০৩ এএম BDST banglanew24
26 Jun 2012   09:26:51 PM   Tuesday BdST
E-mail this

বিএনপির মধ্যে মতানৈক্য রয়েছে: আমু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ ভবন থেকে: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, জামায়াতের বোধোদয় হলে তারাও বিএনপির পাশে থাকবে না।

তিনি আরও বলেন, “বিএনপির মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। ওনার (খালেদা জিয়া) এক সময় আন্দোলন ছিলো, বাড়ি রক্ষায়। এখন উনি আছেন, ছেলেদের রক্ষায়।”

মঙ্গলবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমু বলেন, “জামায়াতের মধ্যেও বোধোদয় হবে। যখন তারা বুঝবে, এই কয়েকজন নেতার জন্য কেনো আমরা ধ্বংস হয়ে যাবো। তখন তারাও আপনাদের পাশে থাকবেন না। তারা নির্বাচন বানচাল করতে, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে আন্দোলন করছেন।”

বর্তমান সরকারের সময়ে সকল নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা উল্লেখ করে আমু বলেন, “কেন তত্ত্বাবধায়ক সরকার। যে কোনো নির্বাচন নিয়ে যদি বিএনপি প্রশ্ন তুলতো- তাহলে প্রশ্ন থাকতো এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না।”

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান