৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:০৩ এএম BDST banglanew24
12 Jun 2012   05:13:16 PM   Tuesday BdST
E-mail this

বাংলাদেশী আইডল : সেপ্টেম্বর থেকে অডিশন


বিনোদক প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশী আইডল : সেপ্টেম্বর থেকে অডিশন

বিশ্ব কাঁপানো রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’। এটি প্রথম শুরু হয় ২০০২ সালে। টিআরপি রেটিংয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটি তৈরি করেছে রেকর্ড। পরবর্তীতে এ অনুষ্ঠানটির লাইসেন্স নিয়ে ভারতেও শুরু হয় ‘ইন্ডিয়ান আইডল’। সেখানও এটি পায় তুমুল জনপ্রিয়তা। এবার বাংলাদেশও আসছে এই রিয়েলিটি শোর দেশি সংস্করণ ‘বাংলাদেশী আইডল’।

এ বিষয়ে ‘আমেরিকান আইডল’-এর মূল ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ফ্রি-মেন্টাল মিডিয়ার সঙ্গে সম্প্রতি চুক্তি
স্বাক্ষর করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডেল্টা বে’।

এ বিষয়ে ডেল্টা বে’র ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল বলেন, আমেরিকান প্রতিষ্ঠান ফ্রি-মেন্টলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের  কাজ শেষ। এবার তাদের গাইড লাইন অনুযায়ী বাকি কাজগুলো শুরু করবো। শিগগিই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীদের অংশগ্রহণের নিয়ম ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। আশা করছি সেপ্টেম্বর থেকে অডিশন শুরু করতে পারবো।

তিনি আরও জানান, অনুষ্ঠানে মনোনীত বিচারকদের প্রোফাইল এরই মধ্যে মূল প্রতিষ্ঠানের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ তালিকায় আছেন দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পীরা সহ পশ্চিমবঙ্গের বিচারকরাও। আইডল সিরিজের অনুষ্ঠানগুলো বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে। সে জনপ্রিয়তা ও আর্ন্তজাতিক মান পুরোপুরি ধরে রাখতে বাংলাদেশী  আইডলকেও বর্ণাঢ্যভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।

অনুষ্ঠানটির প্রচার সম্পর্কে তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরে সম্প্রচার শুরু হবে দেশের প্রথম থ্রিজি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘এসএটিভি’। এ চ্যানেলেই প্রচার হবে ‘বাংলাদেশী আইডল’। নতুন চমক আরও থাকছে যা ধাপে ধাপে সবাইকে জানানো হবে।

বাংলাদেশ সময়, ১৫২০, জুন ১২, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান