৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৫৫ এএম BDST banglanew24
15 Jul 2012   07:43:41 PM   Sunday BdST
E-mail this

স্থানীয়দের নিয়ে দল গড়ছে কক্সসিটি


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলতে আসছে কক্স সিটি ক্লাব। পর্যটন নগরী থেকে আসা দলটি আসন্ন মৌসুমে স্থানীয়দের নিয়ে মাঠে নামবে। ঢাকার বড় দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো বাজেট না থাকায় এবার লিগ থেকে অবনমন হওয়া ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ ক্লাবের খেলোয়াড়দের দিকেই হাত বাড়াচ্ছে তারা।

চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জয়ী দল থেকে সাত-আটজন খেলোয়াড়কে নিবন্ধনের পরিকল্পনা রয়েছে কক্সসিটির। ডিফেন্ডার হিসেবে মুনসুর, বিমান বড়–য়া ও করিমকে নিবন্ধন করানোর পরিকল্পনা রয়েছে তাদের। মিডফিল্ডে সুমন বড়–য়া, মাসুদ আলম এবং ফরোয়ার্ড আফসার ও সাইফুদ্দিন থাকছেন। গোলপোস্ট সামলাতে স্থানীয় একজন গোলরক্ষকের সঙ্গে অন্য ক্লাব থেকে দু’জন গোলরক্ষক সংগ্রহের পরিকল্পনা রয়েছে পর্যটন নগরীর ক্লাবটির। প্রিমিয়ার লিগে ২৭ খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকায় নতুন ৭ থেকে ৮ জন খেলোয়াড়কেও সুযোগ দেবে কক্সসিটি।

আগস্ট থেকেই স্থানীয় খেলোয়াড়দের দল-বদল শুরু হচ্ছে। খেলোয়াড় সংগ্রহের বিষয়ে এখনই খেলোয়াড়দের নাম প্রকাশ করতে রাজি নন কক্সসিটির ম্যানেজার খালেদ আজম বিপ্লব। দল গঠন সম্পর্কে ধারণা দিয়ে বলেন, ‘দলের পুরনো ৭ থেকে ৮ জন খেলোয়াড় রেখে দিচ্ছি আমরা। এছাড়া ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ থেকেই বেশিরভাগ খেলোয়াড় সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ফেনী সকার ও মোহামেডানসহ অন্য ক্লাব থেকেও খেলোয়াড় সংগ্রহ করবো। বয়সভিত্তিক জাতীয় দল এবং স্থানীয় উঠতি কিছু খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হবে।’

আসন্ন লিগে কক্সসিটির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে খালেদ আজম বলেন, ‘আমরা লড়াই করেই প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছি। অন্য দলগুলোর মতো সরাসরি লিগে খেলার সুযোগ পাইনি। তাই আমাদের লক্ষ্য থাকবে লিগে অবস্থান ধরে রাখা। তবে যেহেতু বড় দলগুলোর মতো আমাদের এত বাজেট নেই তাই স্থানীয়দের নিয়েই একটি শক্তিশালী দল গড়তে চাই। বিদেশি খেলোয়াড় নিয়ে আপাতত ভাবনা নেই।’

চ্যাম্পিয়নশিপে কক্সসিটির সাফল্য সম্পর্কে জানতে চাইলে খালেদ আজম জানান, ঢাকার ক্লাবগুলো শক্তিশালী দল গড়েছিলো। তাদের বাজেটও ছিলো আমাদের চেয়ে বেশি। কিন্তু আমাদের লক্ষ্য ছিলো নিজেদের মাটিতে পয়েন্ট না হারানো। ঢাকায় আমরা নয় পয়েন্ট পেলেও কক্সবাজারে কোনো ম্যাচে হারিনি। প্রিমিয়ার লিগেও আমরা একই কৌশল বেছে নেবো। আমাদের লক্ষ্য থাকবে হোম ম্যাচে পয়েন্ট আদায় করা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান