৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১২:০০ পিএম BDST banglanew24
14 May 2012   07:19:45 PM   Monday BdST
E-mail this

২ পরিচালকের শেয়ার গ্রহণের সিদ্ধান্ত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ২ জন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার অন্য পরিচালকের কাছ থেকে উপহার হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

কোম্পানি ২টি হলো- এনসিসি ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিসি ব্যাংক: এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এস এম আবু মোহসিন তার ছেলে সাইদ সাকিব নাইম উদ্দিনের কাছ থেকে ৪ লাখ ৬৩ হাজার ৩২০টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কাছে ১ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭৩৭টি শেয়ার রয়েছে।

আল আরাফা ইসলামী ব্যাংক: আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আলহাজ বাদশাহ মিয়া তার সন্তানদের কাছ থেকে মোট ১৭ লাখ ৮১ হাজার ৯৭৫টি শেয়ার উপহার হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে তার ছেলে আশিকুল ইসলামের কাছ থেকে ১৪ লাখ ৫৪ হাজার ৩৭৫টি এবং তার মেয়ে রওশন আরার কাছ থেকে ১ লাখ ৬৩ হাজার ৮০০টি শেয়ার গ্রহণ করবেন। বর্তমানে তার কাছে ৯০ লাখ ৩ হাজার ১৯১টি শেয়ার রয়েছে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২১ মের মধ্যে সব উদ্যোক্তা পরিচালকের কাছে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।

২১ মে’র মধ্যে যদি তাদের কাছে ২ শতাংশ শেয়ার না থাকে তবে তারা পরিচালক পদ হারাবেন।
 
বাংলাদেশ সময় : ১৯১৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান