১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:১৮ পিএম BDST banglanew24
18 Oct 2012   07:21:45 PM   Thursday BdST
E-mail this

তিন বন্ধুকে নিয়ে ‘মেট্রোপলিটন বিভ্রম’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তিন বন্ধুকে নিয়ে ‘মেট্রোপলিটন বিভ্রম’

নির্মাতা হিসেবে আকরাম খান দর্শকপ্রিয়তা পেয়েছেন ধারাবাহিক নাটক লাবণ্যপ্রভা, নাবিলা চরিত, কুহক এর মতো বেশ কিছু নাটক পরিচালনার মাধ্যমে।

ঠিক তেমনি এবার ঈদে চ্যানেল আইয়ের জন্য একটি ব্যতিক্রমধর্মী নাটক এবার তিনি নির্মাণ করেছেন। নাটকের নাম ‘মেট্রোপলিটন বিভ্রম’।

গল্পে দেখা যায়, তরুণ প্রজন্ম নিজেদের মধ্যে এক ধরনের শূণ্যতার কারণে নেশার পথে পা বাড়ায়।যে কারণে এক সময় সমাজ থেকে তারা বিচ্যুত হয়।

নাটকে মেহজাবিন ‘নাফিসা’ চরিত্রে, উপমা ‘সাবরিনা’ চরিত্রে এবং নাজাকাত ‘সাইফ’ চরিত্রে অভিনয় করেছেন।

নাটকটি চ্যানেল আইয়ের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন আকরাম খান ও নাজাকাত খান।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে আকরাম খান বাংলানিউজকে বলেন, ‘নির্মাতা হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ধরনের নাটক নির্মাণ করেছি। সত্যিই কাজটি অনেক ভালো হয়েছে। আশাকরি দর্শকের ভালোলাগবে।’

মেহজাবিন বলেন, ‘তরুণ প্রজন্মকে ঘিরে নাটকটির গল্প ভালোলাগায় কাজটি স্বাচ্ছন্দ্য নিয়ে করেছি। ’

উপমা বলেন, ‘ মূলত তিন বন্ধুকে নিয়ে নাটকের গল্প বিধায় তরুণ  প্রজন্মের দর্শকের নাটকটি ভালোলাগবে।’

এদিকে উপমা এই প্রথমবারের মতো দুই বাংলার চ্যানেলের জন্য নির্মিতব্য একটি নাটকে কাজ করতে যাচ্ছেন। নাটকের নাম ‘নদী দিকহারা’।

নাটকটি নির্দেশনা দিবেন হরিনাথ চক্রবর্তী। প্রচার হবে চ্যানেল আই এবং রূপসী বাংলায়। ঈদের আগেই উপমা নাটকের শুটিং এর জন্য কলকাতা যাবেন ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১৮,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান