১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:২০ এএম BDST banglanew24
09 Sep 2012   04:23:04 PM   Sunday BdST
E-mail this

সারদায় প্রধানমন্ত্রী

জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখুন


শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখুন সারদায় প্রধানমন্ত্রী

রাজশাহী : ‘পুলিশ বাহিনীর বিভাগীয় শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। তাই অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি পুলিশ বাহিনীকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে।’

রোববার সকাল পৌণে ১১টায় রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে ২৯ তম ব্যাচের ৩৭ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  
প্রধানমন্ত্রী বলেন- ‘এ সরকারই মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পুরস্কার ২০১১ প্রদান করেছে। দীর্ঘ ২৮ বছর পর জাতির পিতা প্রদত্ত আইজিপির র্যাংক ব্যাজ পুনঃপ্রবর্তন করেছে।

এসআই ও সার্জেন্ট পদকে ৩য় শ্রেণির পদ থেকে ২য় শ্রেণিতে এবং ইন্সপেক্টর পদকে ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণির নন-ক্যাডার পদে উন্নীত করেছে।

সন্ত্রাস দমনে বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর জনগণের গণতান্ত্রিক অধিকারকে আমরাই পুনঃপ্রতিষ্ঠা করেছি। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করেছি।

দেশে আজ কোন বাংলা ভাই নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় জনগণ নির্বিঘে ‘ধর্মীয় উৎসবসহ সব ধরনের আনন্দ উৎসব উদযাপন করতে পারছেন।’

তিনি পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন- ‘আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আজ দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে।

তাই  নারী ও শিশু নির্যাতন, পাচার রোধসহ দেশের মধ্যে মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধের জন্য বর্তমান সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য আপনাদের আরও একাগ্রতা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর বিভিন্ন গণমুখি কার্যক্রম উল্লেখ করে বলেন- ‘আমরা পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব ও আধুনিক বাহিনী হিসেবে গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি পুলিশিং, ওপেন হাউস ডে, লিগ্যাল সার্ভিস ডেলিভারি সিস্টেম, ভিকটিম সাপোর্ট সেন্টার, ব্লাড ব্যাংক, প্রবাসী কল্যাণ ডেক্সসহ বিভিন্ন কার্যক্রম সেই ধারাবাহিকতারই ফসল।’

পুলিশের ঔপনিবেশিক আমলের আইন, বিধি ও কাঠামোর ব্যাপক সংস্কারে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন- ‘পুলিশ ফোর্সকে একটি সার্ভিসে রূপান্তরের লক্ষে বর্তমানে কাজ চলছে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা এবং নিহত হলে ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় বৃদ্ধি করা হয়েছে। ৎ

তাই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে এ বাহিনী সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন- ‘আপনারা আজ যে শপথ নিলেন, আশা করি কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে তার মর্যদা রাখবেন।’ এ সময় প্রধানমন্ত্রী নারী ও শিশুদের প্রতি সর্বোচ্চ দৃষ্টি রাখার কথা উল্লেখ করে পুলিশ বাহিনীর প্রতি জনগণের সেবায় নিজেদের উৎসর্গ এবং বন্ধুর মত আচরণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।’

সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল নাইম আহম্মেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার শাকিল আহম্মেদকে বেস্ট ইন হর্সম্যানশিপ এবং শেখ মো. আবদুল্লাহ বিন কালামকে বেস্ট ইন একাডেমিক ও বেস্ট ম্যান পুরস্কারে ভূষিত করেন।  

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সারদা পুলিশ একাডেমিকে নতুন সাজে সাজানো হয়। সকাল সাড়ে ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন, বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পদক প্রদান করেন। পরে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

প্রসঙ্গত. এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান উপলক্ষে সারদা গিয়েছিলেন।

বাংলাদেশ সময় : ১৫০০ ঘন্টা,  সেপ্টেম্বর ০৯, ২০১২
শরীফ সুমন/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান