১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:২৫ পিএম BDST banglanew24
19 Jul 2012   03:26:05 PM   Thursday BdST
E-mail this

নলছিটিতে নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: নিখোঁজ হওয়ার ৮ দিন পর বৃহস্পতিবার পুলিশ সদস্য খোকন চন্দ্র রায়ের অর্ধগলিত লাশ কীর্তনখোলা নদীর বটতলা এলাকা থেকে উদ্ধার হয়েছে। তিনি বরিশাল আদালতে কর্মরত ছিলেন।

সকালে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার রায়াপুরার বটতলা এলাকা থেকে করেছে নলছিটি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, সকাল ৯টার দিকে কীর্তনখোলা নদী থেকে খোকন চন্দ্রের লাশ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী ও মেয়ে লাশটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, লাশটিতে পচন ধরায় কোনো আঘাতের চিহৃ আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য ঝালকাঠী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

খোকন চন্দ্র নিখোঁজের পর ১২ জুলাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী ঝর্না রায়।

তিনি বাংলানিউজকে জানান, পরিবার নিয়ে বরিশাল নগরীর বটতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা। ১১ জুলাই বিকেল ৫টায় খোকন চন্দ্র পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
 
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান ও রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান