ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে মঙ্গলবার। এদিন ডিএসইতে মাত্র ১২৮ কোটি টাকা লেনদেন হয়।
মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, গত ১১ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ১২৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। আর মঙ্গলবার ডিএসইতে মঙ্গলবার মোট লেনদেন হয় ১২৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ১২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর