বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বুধবার রাতে পৃথকভাবে ২ মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন-উপজেলার গোসাইবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে আতিকুর রহমান আতিক (২২) ও চরপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)।
এদের মধ্যে আতিককে ১ বছর ৮ মাস এবং রাজ্জাককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হুকুম আলী এলাকায় অভিযান চালিয়ে ৪ পুড়িয়া গাঁজাসহ রাজ্জাককে এবং রাত ৮টার দিকে গোসাইবাড়িতে অভিযান চালিয়ে ৭০ পুড়িয়া গাঁজাসহ আতিককে তার বাড়ির পাশ থেকে আটক করা হয়।
পরে বুধবার রাত ৮টা ও ৯টার দিকে তাদের পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা তাদের অপরাধ স্বীকার করায় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি তাদের এ সাজা দেন।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর