১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:০৯ পিএম BDST banglanew24
26 May 2012   07:13:36 PM   Saturday BdST
E-mail this

১৮ দলীয় নেতাদের মুক্তির দাবি জানালো চট্টগ্রাম যুবদল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সচিবালয়ে গাড়ি পোড়ানো এবং চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপি সহ ১৮ দলীয় জোটের নেতাদের মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানিয়েছে যুবদল।  

শনিবার বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের নেতা-কর্মীরা।

মহানগর যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মহানগরের সভাপতি কাজী বেলাল হোসেন, হাসান মুরাদ, সালামত আলী এবং জাহাঙ্গীর আলম মঞ্জুসহ যুবদল-ছাত্রদল নেতারা।

ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল সহ অন্যান্য নেতাদের নির্যাতনের বিরুদ্ধে মহানগর যুবদল এ বিক্ষোভ সভার আয়োজন করে।

বক্তরা বলেন, সরকার সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে মামলা-হামলা দিয়ে আন্দোলন দমাতে চাইছে। গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছে। যা দেশের মানুষ চায় না।

তারা আরো বলেন, ‘পুলিশি শক্তি দিয়ে আন্দোলন বন্ধ করা যায় না। অবিলম্বে বিএনপি নেতাদের মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন করা হবে।’

সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন নেতারা। পরে সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় নসিমন ভবনের গেইটে তাদের বাধা দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান