৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:০৮ এএম BDST banglanew24
16 Jul 2012   06:03:51 PM   Monday BdST
E-mail this

‘জেডটিই’ কোম্পানির শেয়ার তিন বছরের মধ্যে সর্বনিম্ন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চীনের দ্বিতীয় বৃহৎ টেলিকম যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘জেডটিই’ কোম্পানির শেয়ার গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন  দামে অবস্থান করছে। জানা যায়, এ কোম্পানির শেয়ারের মোট ১৭ শতাংশ দরপতন হয়েছে যা বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। খবর বিবিসি।

বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়, এ কোম্পানির অর্ধবার্ষিকীতে মুনাফা কমেছিল গত বছরের তুলনায় ৮০ শতাংশ।

বলা হয়ে থাকে, ইরানে নিষিদ্ধ যন্ত্রপাতি বিক্রির জন্য এফবিআই ওই কোম্পানির বিভিন্ন কার্যক্রম তদন্ত করছে। অবশ্য বিশ্বে নেটওয়ার্কিং যন্ত্রপাতি প্রস্তুতির জন্য চীনের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোর চাহিদা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুলাই ‘জেডটিই’ কোম্পানি ঘোষণা দিয়েছিল তাদের বছরের প্রথমার্ধে নিট মুনাফা হয়েছে ১৫৪ বা ৩০৮ মিলয়ন ইয়নের মধ্যে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৬৯ দশমিক ৩ মিলিয়ন কম।

অবশ্য কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোম্পানির মুনাফা কমার প্রধানগুলো হলো- বিনিয়োগ আয় কমা, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমা এবং দেশীয় কর কমা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান