৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:৩২ পিএম BDST banglanew24
08 Aug 2012   04:06:54 AM   Wednesday BdST
E-mail this

অলিম্পিক ফুটবল

ইতিহাস গড়ে ফাইনালে মেক্সিকো


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইতিহাস গড়ে ফাইনালে মেক্সিকো অলিম্পিক ফুটবল

লন্ডন: অলিম্পিকে কখনো সেমিফাইনালের বেশি যেতে পারেনি মেক্সিকো। জাপানও কখনো অলিম্পিক ফাইনাল দেখেনি। যে কেউ জিতলেই সেটা হতো ইতিহাস। মঙ্গলবার সেমিফাইনালে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও মার্কো ফ্যাবিয়ান, ওরিবি পেরালটা ও জ্যাভিয়ের কর্তেসদের গোলে প্রথমবারের মতো ফাইনালে মেক্সিকো।

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে জাপানের কাছে শুরুতেই পিছিয়ে পড়ে কনকাকাপ চ্যাম্পিয়নরা। ১২ মিনিটে ইয়ুকি ওতসুর করা টুর্নামেন্টের তৃতীয় গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। ২০ গজ দূর থেকে কেইগো হিগাসির হাফভলি ওতসু বক্সের ঠিক বাইরে থেকে নিয়ন্ত্রণে নিয়েই আচমকা শটে পরাস্ত করেন গোলরক্ষক জোসে করোনাকে।

৩১ মিনিটে গিওভানির কর্নার থেকে জাপানি রক্ষণভাগ খেলোয়াড়ের হেডে বল পেয়ে যান ফ্যাবিয়ান। সুযোগ নষ্ট করেননি তিনি। প্রচন্ড শটে জাল কাঁপিয়ে মেক্সিকোকে ১-১ এ সমতায় ফেরান। প্রতিযোগিতার পাঁচ ম্যাচে প্রথমবারের মতো গোল খায় জাপান। যেটা আবার টুর্নামেন্টে ফ্যাবিয়ানের প্রথম গোল। কোচ ফার্নান্দো লুই টিনার শিষ্যরা ৬২ মিনিটে দ্বিতীয় গোল পায়। বিপদসীমায় প্রতিপক্ষ মিডফিল্ডার তাকাহিরো ওগিহারার কাছ থেকে বল কেড়ে নিয়ে সোজা জালে পাঠিয়ে দেন পেরালটা (২-১)। খেলার শেষ মিনিটে বিজয়ীদের পক্ষে ব্যবধান বাড়ান কর্তেস। প্রতিপক্ষের দুই-তিন ডিফেন্ডাররকে কাটিয়ে গোলরক্ষক সুইচি গোন্ডাকে ধোকা দেন (৩-১)।
স্বর্ণপদকের লড়াইয়ে মেক্সিকো মুখোমুখি হবে লাতিন পরাশক্তি ব্রাজিলের।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এএইচবি

সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান