 |
চট্টগ্রাম: গ্রাহকদের উত্তম সেবার প্রত্যয়ে চট্টগ্রামে বাংলালায়ন ওয়াইম্যাক্স কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার নেইল গ্রাহাম বৃহস্পতিবার দুপুরে নগরীর ওয়াসার মোড়ে কাস্টমার সেন্টারের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মো. মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে নেইল গ্রাহাম বলেন, “সর্বোত্তম সেবা দানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে বাংলালায়ন ওয়াইম্যাক্স। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও ওয়াইম্যাক্স কাজ শুরু করে। চট্টগ্রামের গ্রাহকদের সেবা দানের লক্ষ্যে কাস্টমার কেয়ার সেন্টার খোলা হয়েছে। এখানে গ্রাহকরা তাদের যে কোনো সমস্যা নিয়ে এলে তার সমাধান করা হবে।”
বাংলালায়ন ওয়াইম্যাক্সের হেড অব মার্কেট কমিউনিকেশন জিএম ফারুক খান বলেন, “বাংলাদেশে বাংলালায়ন ওয়াইম্যাক্স কার্যক্রম শুরু করার পর ঢাকায় কাস্টমার কেয়ার সেন্টার খোলা হয়েছে। চট্টগ্রামের গ্রাহকদের উত্তম সেবা নিশ্চিত করতে ঢাকা বাইরে কেবল চট্টগ্রামেই কাস্টম কেয়ার সেন্টার খোলা হলো।”
অনুষ্ঠানে বাংলালায়ন ওয়াইম্যাক্স’র হেড অব অপারেশন্স (চট্টগ্রাম) মো. তাজিন আলম, হেড অব প্লাজা রুবাইয়েত সাব্বির, চট্টগ্রাম কাস্টমার কেয়ার সেন্টারের ইনচার্জ সুদর্শন দেবাশীষ দাশ ও মিডিয়া অ্যান্ড পিআর ইনচার্জ সৈয়দ নাসিম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কেক কাটা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর