আমাদের আশেপাশে এমনকিছু মানুষ আছে, যাদের জীবনযাপন অজানা-অচেনা-রহস্যময়। সেইসব রহস্যেঘেরা মানুষদের মনের কথা জানার অনুষ্ঠান ‘মনের কথা’। আফসানা মিমির উপস্থাপনায় বাংলাভিশনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
‘মনের কথা’ অনুষ্ঠানের আগামী পর্বে প্রাক্তন ভেজাল ঔষধ বিক্রেতা সেলিম উদ্দিনের সাক্ষাতকারের ২য় পর্ব দেখানো হবে। কিভাবে তিনি ভেজাল ঔষধ সরবরাহ ও বিক্রয় করতেন তার বিস্তারিত জানা যাবে এই অনুষ্ঠানে। পাশাপাশি ি বলেছেন, ভেজাল ঔষধ বিক্রির জন্য তিনি অনুতাপেও ভুগেছেন বিভিন্ন সময়।
আফসানা মিমি’র উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় পর্দার আড়ালে বসা প্রাক্তন ভেজাল ঔষধ বিক্রেতা সেলিম উদ্দিন-এর সাক্ষাতকারের ২য় পর্ব বাংলাভিশনে প্রচার হবে ৮ জুন শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে।
বাংলাদেশ সময় ১৬৫০, জুন ১৭, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।