১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৩৯ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
25 Nov 2012   08:43:18 PM   Sunday BdST
E-mail this

রামুতে ছুরিকাঘাতে নিহত ১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের হাবিরপাড়ার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম রশিদনগর এলাকার হাজী  কবির আহমদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুর আহমদ বাংলানিউজকে জানান, উপজেলার রশিদনগর ইউনিয়নের হাবিরপাড়ার ঠাণ্ডা মিয়ার সঙ্গে চলাচলের রাস্তা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল নুরুলের। এ ঘটনার জের ধরে ঠাণ্ডা মিয়া নুরুল ইসলামকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় নুরুল ইসলামের ছেলে শফিক উদ্দিন (২০) আহত হন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান,  লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঠাণ্ডা মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান