 |
| ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রামে ঈদুল ফিতর উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীতে এবার ১৩৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বন্দরনগরীতে পবত্রি ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিক হবে সকাল ৯টায়
চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদগাহগুলো প্রস্তুত করা হয়েছে। নগরীতে ১৩৮টি স্থানে ঈদ জামাত হবে। এর মধ্যে ৯টি জামাতের আয়োজন করেছে জেলা প্রশাসন। উপজেলায় সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভায় মেয়রের তত্ত্বাবধানে আলাদা করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রেস বিজ্ঞপত্তিতে জানানো হয়েছে, ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
প্রধান জামাত ছাড়াও চসিকের তত্ত্বাবধানে নগরের লালদীঘি ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
নগরীর ৪১টি ওর্য়াডের জামাতগুলো অনুষ্ঠিত হবে- হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতোয়াবাদ ঈদগাহ ময়দান, শরেশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজদি ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজদি, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান এবং কুলগাঁও সিটি করপোরেশন স্কুল এবং কলজে ময়দানে।
এছাড়া পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যা বিবি শাহী জামে মসজদি ময়দান, ওয়াজেদিয়া হাইস্কুল মাঠ, সৈয়দনগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীরপুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজিরবাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল-আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, র্পূব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, মাইজ পাড়া গাজী জামে মসজিদ, আমিন কলোনী জুট মিলস মসজিদ, আতুরার ডিপো হাশেম বাজার জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবেরহাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহ মসজিদ এবং নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, নগরের মোহাম্মদপুর মুরাদপুর চত্বর, হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, মুরাদপুর বিশ্বরোড চত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান এবং পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠতি হবে।
চসিকের উদ্যোগে ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসনে চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পি আমিন একাডেমী স্কুল ময়দান ফইল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দানে ঈদের নামাজ হবে।
এছাড়া চসিকের পাঠানো বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ওয়ার্লেস কলোনী পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডের কাঁচাবাজার ময়দান, মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ, রেলওয়ে পোলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মিয়াখান নগর মোজহারুল উলুম মাদ্রাসা ময়দান, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, ঘাটফরহাদবেগের আতরজান জামে মসজিদ, ইসহাকের পোল নুর মোহাম্মদ সওদাগর মসজিদ, কোরবানীগঞ্জ চারতলা জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ ও বলুয়ারদীঘির পূর্ব পাড় মোমবাতিগলির এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ।
মাছুয়া ঝর্ণা লেন ফকির মোহাম্মদ জামে মসজিদ, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, এনায়েত বাজার জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটির পাশে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্বর, আমির হোসেন দোভাষ সড়ক চত্বর, মনছুরাবাদ খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, পশ্চিম মাদার বাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সডিএি আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাইস্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজদি ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, হালিশহর মুনিরনগর সফরনেছা মসজিদ, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্বর, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান, হযরত মুহাম্মদ আলী শাহ্ (রঃ) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া (উত্তর পতেঙ্গা), খিজির (আঃ) জামে মসজিদ সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাইস্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শখে আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি করপোরেশন কলেজ ময়দান, সুগন্ধা জামে মসজিদ, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক ও পূর্ব বাকলিয়া গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টটিউিট ময়দানে সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পাঠানটুলী আমীর হোসেন দোভাষ সড়ক চত্বর, কালামিয়া বাজার মোড় আলী বাপের মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, হযরত মুঈনদ্দনি শাহ (রঃ) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলির বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ নুর আহমদ চেয়ারম্যান জামে মসজিদ, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, পশ্চিম বাকলিয়া মদিনা বাজার ডিসি রোড, ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ, পাঁচলাইশ ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান এবং উত্তর পতেঙ্গার হযরত মোহাম্মদ আলী শাহ (রঃ) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া ঈদ উপলক্ষে নগরভবনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। নগরীর মোড়ে মোড়ে রঙ্গিন ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
আরডিজি/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর