৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৫৪ পিএম BDST banglanew24
21 Jul 2012   03:57:28 PM   Saturday BdST
E-mail this

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সিআইআই প্রতিনিধি দলের সাক্ষাৎ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে সফররত ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা  পর্যন্ত  রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (আইবিসিসিআই) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, সিআইআই’র প্রেসিডেন্ট আদি গোদরেজ।পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আসার জন্য ভারতীয় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ আছে। এদেশে শ্রম সহজলভ্য, তাই ভারতীয় ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগ করে তাদের ব্যবসাকে প্রসারিত করতে পারেন।”
 
সিআইআই’র পরিচালক সুমিত চক্রবর্তী বাংলানিউজকে জানান, “ভারতীয় প্রতিনিধি দলের প্রধান পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন, আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আমরা বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করে, আমাদের কর্মপন্থা ঠিক করবো।”

ভারত বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যবসার মাধ্যমে আরো মজবুত করার ব্যাপারেও বৈঠকে গুরুত্বারোপ করেন আদি গোদরেজ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমআইআর/এআই/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান