১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৩৯ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
16 May 2012   08:24:54 PM   Wednesday BdST
E-mail this

স্বনির্ভর বাংলাদেশ গড়াই সরকারের প্রধান কাজ: নানক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যম দেশকে এগিয়ে নেওয়াই বর্তমান সরকারের প্রধান কাজ। এর মাধ্যমে অস্বচ্ছল ও অসহায় মানুষকে সহযোগিতা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।

বুধবার দুপুর ২টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, প্রশিক্ষিত ও অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন প্রদান এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মৌলভীবাজারের জেলা পরিষদ প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, সংসদ সদস্য মো. শাহাবউদ্দিন আহমদ, সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, পুলিশ সুপার হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ পমুখ।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেচ মিঞা।

এছাড়া বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মধ্যে সৌরভ ভট্টাচার্য্য, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে জয়ন্তী রানী বিশ্বাস, সেলাই মেশিনপ্রাপ্তদের মধ্যে লুৎফা বেগম ও জেলা মুক্তিযোদ্ধা কমা-ার জামালউদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫০টি সেলাই মেশিন, ৩০৯ ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান, দু’জন মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা এবং ৩৬ জন মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯: ৪০ ঘণ্টা, মে ১৬, ২০১২
ফেরদৌস আহমেদ/
সম্পাদনা: সাদি/সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান