৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১৩ এএম BDST banglanew24
18 Jul 2012   04:02:58 PM   Wednesday BdST
E-mail this

পদ্মা অয়েলের বোনাস বিও একাউন্টে জমা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে  শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে যে ডিভিডেন্ড ঘোষণা করেছে তা তাদের বিও একাউন্টে জমা হয়েছে।
 
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, ঘোষিত নগদ লভ্যাংশ এবং ভগ্নাংশ শেয়ারের সমপরিমান টাকা এরইমধ্যে শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে উল্লেখিত ব্যাংক একউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হয়েছে। এছাড়া যারা লভ্যাংশ পায়নি তাদের আগামী ২৪ থেকে ২৬ জুলাই তারিখের মধ্যে কোম্পানির হেড অফিস পদ্মা ভবন, স্ট্রেন্ড রোড, সদরঘাট, চট্টগ্রাম থেকে সংগ্রহের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এর শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
 
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পদ্মা অয়েল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ দশমিক ৮৮ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩৬ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান