৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
21 Jun 2012   04:39:10 PM   Thursday BdST
E-mail this

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১০

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় বৃহস্পতিবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

জাকার্তার পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক হাইজিং কমপ্লেক্সে ইন্দোনেশীয় বিমান বাহিনীর বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে বিধ্বস্ত হয় বলে সংবাদমাধ্যমকে জানান বিমান বাহিনীর একজন মুখপাত্র।
 
প্রপেলার চালিত ফকার ২৭ বিমানটির সাতজন ক্রসহ দুর্ঘটনাস্থলে থাকা তিন স্থানীয় বাসিন্দাও নিহত হয় বলে নিশ্চিত করেন ওই মুখপাত্র। নিহত বেসামরিক তিনজনের মধ্যে দুটি শিশু বলে জানা গেছে। শিশু দুটি একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এছাড়া নিহত অপরজন একজন বৃদ্ধা। এছাড়া দুর্ঘটনায় আহত অপর এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় দুর্ঘটনাস্থলের আকাশে কালো ধোঁয়া উড়ছে। আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণে বেশ কয়েকটি ঘরবাড়ি এ সময় ধ্বংস হয় বলে জানা গেছে। পূর্ব জাকার্তা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান দুর্ঘটনায় কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান