১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:৩৪ এএম BDST banglanew24
26 Apr 2012   11:27:30 AM   Thursday BdST
E-mail this

ডিএসই ও সিএসই

দরপতন দিয়ে সপ্তাহ শেষ


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দরপতন দিয়ে সপ্তাহ শেষ ডিএসই ও সিএসই

ঢাকা : দেশের সবচেয়ে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দরপতন হয়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৯৮টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৮৫ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৬১৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৫৫ কোটি টাকা।

গতদিনের মতো বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে সূচক বাড়ে। তবে তা স্থায়ী হয়নি। লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে অর্থাৎ ১১টা ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৬ পয়েন্টে, ১১টা ১০ মিনিটে ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২১৮ পয়েন্টে নেমে আসে। বেলা সোয়া ১১টায় ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ২১৬ পয়েন্টে পৌঁছে। তবে ১১টা ৫৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে যায়। এর পর ফের নিম্নমুখী হয় সূচক। দুপুর ১২টায় ডিএসই’র সাধারণ সূচক ১১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৭ পয়েন্টে, ১টায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫১ পয়েন্টে, আড়াইটায় ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৩ পয়েন্টে স্থির হয়।

দিনের লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক ৮৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৩ পয়েন্টে নেমে আসে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৯৮টির এবং আগের দামে রয়েছে ১০টি প্রতিষ্ঠান।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠানামা করে- গ্রামীণফোন, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লংকা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন, এমআই সিমেন্ট, ডেসকো এবং ইসলামী ব্যাংক।

অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসসি) সাধারণ সূচক ১৩১ পয়েন্ট কমে ৯ হাজার ৮০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৫৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লি., গ্রামীণ ফোন, আফতাব অটোমোবাইল, জিপিএইচ ইস্পাত, পদ্মা অয়েল, লংকা বাংলা ফিন্যান্স, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, আরএন স্পিনিং এবং মবিল যমুনা।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৫৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান