এই ঈদে বলিউডের বক্স অফিসে রাজত্ব করবে ১৫ আগস্ট মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিটি। সালমান খান ও ক্যাটরিনা কাইফের অভিনীত এ ছবিটির দাপটের হুমকিতে ঈদ উপলক্ষে অন্য কোনো ছবি মুক্তি দেওয়া হয় নি। অবশ্য ৩ আগস্ট বলিউডে মুক্তি পায় ‘জিসম-২’ ছবিটি। মুক্তির তৃতীয় সপ্তাহে ঈদের ছবির বাজারে ভারতের বেশ কিছু হলে এটি প্রদর্শিত হচ্ছে। তবে স্বাভাবিকভাবে এই গতি ঢিমে তালে এগুচ্ছে। ঈদের পরের দুই সপ্তাহে বলিউডে মুক্তি পাবে ফারাহ খান অভিনীত ‘শিরিন ফারহাদ কি নিকাল পারি’ ও অক্ষয় কুমারের ‘জোকার’। ঈদে বলিউডে চলচ্চিত্র ব্যবসার খন্ডিত অংশ এই দুই ছবি ভাগ্যে জুটতে পারে।
চলুন এই ঈদে বলিউডের ব্যবসায়িক লড়াইয়ে অংশ নেওয়া ছবিগুলো সম্পর্কে জেনে নেই।
এক থা টাইগার বলিউডে সদ্য মুক্তিপাওয়া ছবি ‘এক থা টাইগার’। কবির খান পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত হাই প্রোফাইল ছবিটিতে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ঈদে চলচ্চিত্র ব্যবসা সিংহভাগ এই ছবির দখলে থাকবে, তা চোখে বুঁজে অনুমান করা যায়। ভারত ও পাকিস্তানের গেয়েন্দা সংস্থার গুপ্তচর বৃত্তি, দ্বন্দ্ব ও সন্দেহের ঘটনা নিয়ে এটি মুক্তি পায় গত ১৫ই আগস্ট। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৩২.৯২ কোটি রুপি।
জিসম-২ বলিউডে গত ৩ আগস্ট মুক্তি পায় সানি লিওন অভিনিত ‘জিসম-২’ ছবিটি। আলোচিত-সমালোচিত এই ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ব্যবসায়িক সাফল্যের তাকমা পেয়েছে। এবারের ঈদেও ছবিটি দেখতে দর্শক সিনেমা হলে ভিড় জমাবেন বলে ধরে নিচ্ছেন অনেকেই। পূজা বাট ও ডিনো মারিয়া প্রযোজিত ‘জিসম-২’ তে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী সানি লিওন ও অভিনেতা রানদ¦ীপ হুদসহ আরও অনেকে।
শিরিন ফারহাদ কি নিকাল পারি সঞ্জয় লীলা বানসালীর প্রযোজনায় ‘শিরিন ফারহাদ কি নিকাল পারি’ ছবিটি বলিউড বক্স অফিসে মুক্তি পাবে ঈদের পর আগামী ২৪ আগস্ট। ছিিবটিতে অভিনয় করেছেন ফারাহ খান, বুমান ইরানি, ডেইসি ইরানিসহ আরও অনেকে। এটি কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের অভিনীত প্রথম ছবি। ঈদের রেশ থাকা অবস্থাতেই ছবিটি মুক্তি পাওয়ায়,এটি দেখতে দর্শকরা ভিড় করবেন বলে মনে করা হচ্ছে।
জোকার শিরিশ কুন্ডারের ফ্যান্টসি ছবি ‘জোকার’। এটি মুক্তি পাবে আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সোনাক্ষী সিংহা। ঈদের পর দ্বিতীয় সপ্তাহে এটি মুক্তি পাওয়ায় কিছু দর্শক ছবিটি পেতে যাচ্ছে বলে অনেকেই অনুমান করছেন।
বাংলাদেশ সময় ২১৩০, আগস্ট ৩০, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।