খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় ৫শ গ্রাম গাঁজাসহ শাহানারা নামে এক নারী গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুর ১টায় র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে উপজেলার ধামরাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-৬ এর ডিএডি আলী আহম্মেদ বাংলানিউজকে জানান, এ সময় শাহানারা বেগমের বাড়ি থেকে সাদা পলিথিনে পেচাঁনো ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক শাহানারা ধামরাইল গ্রামের শওকত হাজীর স্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর