ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার তাদের শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে (হিসাব) জমা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হলো- ওশান কন্টেইনার লিমিটেড (ওসিএল) এবং সামিট পোর্ট অ্যালায়েন্স লিমিটেড (সাপোর্ট)।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওশান কন্টেইনার : ওশান কন্টেইনারের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৪২ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৩ টাকা।
সাপোর্ট : সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের (সাপোর্ট) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ দশমিক ৪৪ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৫ টাকা।
বাংলাদেশ সময় : ১২০৯ ঘণ্টা, মে ১৭, ২০১২
এসএনএইচ/
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর