খুলনা: খুলনার খালিশপুরে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর কার্যালয়ে র্যাব সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় র্যাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন-খুলনা র্যাব-৬ এর নতুন অধিনায়ক এডিশনাল আইজিপি মনজুর কাদের খান।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-শেখ আবু হাসান, শেখ দিদারুল আলম, এইচএম আলাউদ্দিন, মাহাবুবুল আলম সোহাগ, শামসুজ্জামান শাহিন, মুহাম্মদ নুরুজ্জামান, গাজী মনিরুজ্জামান, তরিকুল ইসলাম তুহিন ও আব্দুর রাজ্জাক রানা।
র্যাবের অধিনায়ক মনজুর কাদের খান বলেন, Ôবস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সন্ত্রাস দূর করা সম্ভব। আশা করি, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটবে।Õ
সবাই মিলে একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ গড়তে হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
র্যাবের মেজর খালিদ হাসান পরিচালিত এ মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল নুরিআলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর মল্লিক, রেজাউল ইসলাম ও আব্দুল মালেকসহ র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৬, ২০১২
প্রতিবেদন: মাহবুবুর রহমান/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর