ঢাকা: ১৪৩৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর শুক্রবার, সন্ধ্যা ৫.৪৫ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন (বায়তুল মুকাররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
এনএস/