৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৫৭ পিএম BDST banglanew24
01 Aug 2012   07:10:33 PM   Wednesday BdST
E-mail this

রানীর বিয়ের গুঞ্জন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রানীর বিয়ের গুঞ্জন

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির সঙ্গে প্রযোজক আদিত্য চোপড়ার সম্পর্ক অনেকদিন ধরেই ‘ওপেন সিক্রেট’।  সম্প্রতি আদিত্য একটি দামি গাড়ি উপহার দিয়েছেন রানীকে। সাধারণত বিশেষ কোনো উপলক্ষ ছাড়া এতো দামি উপহার দেওয়ার দৃষ্টান্ত চোখে পড়ে না। তাই একে ঘিরে ছড়িয়েছে গুঞ্জনের ডালপালা। আদিত্য ও রানী বিয়ে করেছেন বলে বলিউডে এখন চলছে জোর আলোচনা।

গত দুদিন ধরে ভারতের বিভিন্ন পত্রিকা মুখর হয়ে আছে আদিত্য চোপড়া আর রানী মুখার্জির বিয়ে নিয়ে আলোচনা-পর্যালোচনায়। প্রথমদিকে এই গুঞ্জনকে পাত্তা দেননি রানী  বা আদিত্য। কিন্তু গুঞ্জনের মৃদু হাওয়া যখন ঝড়ে রূপান্তরিত হয়, তখনই অনেকটা বাধ্য হয়ে বিয়ে প্রসঙ্গে মুখ খোলেন রানী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানী মুখার্জী বলেন, “আদিত্য আর আমি নিজেই জানি না যে আমাদের বিয়ে হয়েছে। যদি বিয়ে করেই থাকি তার লুকিয়ে রাখার কোনো কারণ নেই। তবে কদিন আগে আদিত্য আমাকে একটি চমৎকার গাড়ি উপহার দিয়েছে, এটা সত্যি। তবে এর সঙ্গে আমাদের বিয়ে করার কোনো সম্পর্ক নেই।”

বিয়ে করা প্রসঙ্গটি রানী অস্বীকার করলেও তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। শুধু দামি গাড়ি নয়, এর মাত্র কদিন আগে একটি অ্যাপার্টমেন্টও রানীকে উপহার দেন আদিত্য। উপহার দেওয়ার পর পরই কয়েকদিনের জন্য তারা দুজন নিখোঁজ হয়ে যান। অনেকের সন্দেহ, গোপনে তারা বিয়ে করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৭, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান