১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:১২ এএম BDST banglanew24
17 Sep 2012   06:18:21 AM   Monday BdST
E-mail this

বিমানের হজ ফ্লাইট শুরু


মফিজুল সাদিক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিমানের হজ ফ্লাইট শুরু
ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ফ্লাইট ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

হজযাত্রীরা এবারের হজ ফ্লাইট নিয়ে খুশি। গাজীপুর থেকে আসা হজযাত্রী মো: আব্দুল জলিল বললেন, “আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা সবাই খুশি। দেশবাসীর জন্য দোয়া করব, দোয়া করব আমার পরিবার বর্গ ও আত্মীয়-স্বজনের জন্য। আল্লাহর রহমতে যেন মুসলিম উম্মাহর শান্তি ফিরে আসে সেই কামনা করব।”

এ বছর মোট হজযাত্রী ১ লাখ ১৩ হাজার। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইনস পরিবহন করবে ৫৬ হাজার ২৮৪ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাচ্ছেন মোট ২ হাজার ৯৬৫ জন এবং ১ লাখ ৯ হাজার ৬০৩ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।

হজের জন্য সম্প্রতি লিজ নেওয়া বোয়িং-৭৪৭ এর যাত্রী ধারণ ক্ষমতা ৫৮২ জন আর নিজস্ব বোয়িং-৭৭৭ এর ধারন ক্ষমতা ৪১৯ জন।

সাউদিয়া এয়ার লাইনস ৪০ হাজার এবং নাস এয়ার লাইন ১৬ হাজার যাত্রী পরিবহন করবে।

বিমানের ফ্লাইট আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

এ বছর বিমান বাংলাদেশ এয়ার লাইনস চট্রগ্রাম থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে।
হজযাত্রীদের হজে গমণ সংক্রান্ত চেক-ইন ইমিগ্রেশন কাস্টমসহ যাবতীয় কাজ হজক্যাম্পে সম্পন্ন হচ্ছে। বিমান প্রত্যেক হজযাত্রীকে একটি করে মোবাইল সিম দিচ্ছে।

হজ ফ্লা‌ইটের আগে ফারুক খান বিমানে ভিতরে যাত্রীদের সঙ্গে কৈশলাদি বিনিময় করেন। দিনের প্রথম প্রহরে আয়োজিত অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে হজযাত্রীদের সুস্বাস্থ্য ও নির্বিঘ্ন হজ পালন কামনা করে মোনাজাত করেন মন্ত্রী।

এ সময় ফারুক খান বলেন, “সবাই যাতে ভালো করে হজ করতে পারে সেজন্য সবকিছু স‍ুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল।”

তিনি আরো বলেন, “অতীতে যেমন মিডিয়া আমাদের কাজে সাহায্য করেছে এবারও আমাদের যেন একইভাবে সাহায্য করে।”
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “বর্তমান সরকারের আমলে আমরা তিনটি হজ সফলভাবে সম্পন্ন করেছি। সেই জন্য আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছি। আর এটি সম্ভব হয়েছে সরকারের সম্মিলিত প্রচেষ্টায়।”

রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্ট‍া, সেপ্টেম্বর ১৭, ২০১২
এমআইএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান