ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ ও ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা অয়েল জানায়, গত ৩০ জুন (২০১২) কোম্পানির সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।
কোম্পানি প্রদত্ত আর্থিক বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন (২০১২) কোম্পানির সমাপ্ত অর্থবছরে যমুনা অয়েলের নিট মুনাফা হয়েছে ২০৭ কোটি ৯১ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ দশমিক ৬২ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ৬৯ দশমিক ৮১ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬২ দশমিক ১৮ টাকা।
বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : সোহেল রহমান, সিনিয়র নিউজরুম এডিটর