৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৩৫ এএম BDST banglanew24
17 May 2012   07:52:55 PM   Thursday BdST
E-mail this

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী জামিনে মুক্ত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামায়াত নেতা শাহজাহান চৌধুরী জামিনে মুক্ত

চট্টগ্রাম: চট্টগ্রামের আলোচিত-সমালোচিত জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তার জামিনের আদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল হক মুক্তির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘বুধবার রাতে শাহজাহান চৌধুরীর জামিন সংক্রান্ত আদেশ পেয়েছি। সব মামলায় জামিনে থাকায় তাকে আজ (বৃহস্পতিবার) মুক্তি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ অক্টোবর নগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ঢাকায় হাইকোর্টের সামনে থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে।

এরপর তাকে ওই বছরের ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

এছাড়া ২০১১ সালের ৬ জুন নগরীর লাভ লেইন এলাকায় নাসিমন ভবনের সামনে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের উপর হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায়ও শ্যেন অ্যারেস্ট দেখায় পুলিশ।

শাহজাহান চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মনজুর আহমেদ আনসারী বাংলানিউজকে বলেন, ‘দু’টি মামলায় শাহজাহান চৌধুরী গত মাসে হাইকোর্ট থেকে জামিন পান। এছাড়া আর কোনো মামলা না থাকলে হাইকোর্ট তাকে মুক্তিরও নির্দেশ দেন।’

তিনি জানান, বুধবার হাইকোর্টের এ আদেশ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে এসে পৌঁছে। এরপর সেখান থেকে জামিনের আদেশ পাঠানো হয় কারাগারে।
 
এর ফলে ৭ মাসেরও বেশি সময় কারাভোগের পর মুক্তি পান সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
আরডিজি/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান