১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:০৭ এএম BDST banglanew24
05 Sep 2011   05:22:46 PM   Monday BdST
E-mail this

এখনই ডটকমে আর্জেন্টিনা-নাইজেরিয়া টিকিট


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এখনই ডটকমে আর্জেন্টিনা-নাইজেরিয়া টিকিট
লিওনেল মেসির ঢাকা জাদুর টিকেট এখন ’এখনই ডটকমে’

দীর্ঘ প্রতিক্ষা আর জল্পনাকল্পনার ইতি টেনে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি এখন ঢাকায়।

নাইজেরিয়ার সঙ্গে ম্যাচে অংশ নিতে কলকাতা থেকে উড়ে এসেছে মেসির আর্জেন্টিনা দল।

তবে এ ম্যাচের টিকিট পেতে শেষমুহূর্তে চলছে ছোটাছুটি। আর এ টিকেট পেতে অনলাইনেই আছে সমাধান।

এখনই ডটকম (www.akhoni.com) সীমিত আকারে এ ম্যাচের অনলাইন টিকেট বিক্রি শুরু করেছে। আগ্রহীরা এ অনলাইন বিকিকিনি সাইটের মাধ্যমে তাৎক্ষণিক টিকেট ক্রয় করতে পারবেন।

এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বাংলানিউজকে বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের ম্যাচের টিকিট অনলাইন কিনতেই এখন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এ উদ্দেশ্যকে সামনে রেখে এখনই ডটকম মেসির ঢাকা জাদু প্রদর্শনীর টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৫:৩০ মিনিট থেকে এখনই ডটকম আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করেছে।

এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান অনলাইন টিকিটের দাম প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, অধিক মূল্য দিয়ে নয়। বরং এখনই ডটকমে শতকরা ৫০ ভাগ মূল্যছাড়ে এ টিকিট কেনা যাচ্ছে। এ মুহূর্তে টিকিটের দাম ৩ হাজার ৭৫০ টাকা। এর প্রকৃত মূল্য ৭ হাজার ৫০০ টাকা।  

তবে এ টিকিটের সংখ্যা খুব বেশি নয়। এ টিকিট ক্রয়ে আছে সুনির্দিষ্ট কিছু শর্ত। এখনই ডটকম সাইটে প্রবেশ করলে পাওয়া যাবে আর্জেন্টিনা-নাইজেরিয়া টিকেট ক্রয়ের প্রয়োজনীয় সব শর্ত।  

বাংলাদেশ সময় ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান