আবার ফিরে আসছেন মাস্টারদা! সেই সাথে ফিরবে রুপোলি পর্দায় ঔপনিবেশিকতার বিরুদ্ধে অবিভক্ত বাংলার চিটাগাং এর জনজোয়ার।বেদব্রত পাইনের পরিচালনায় এ ছবির নাম `চিটাগাং`।
সত্যি কথা কী, ছবি তৈরি হয়ে গিয়েছিল ২০১২এর আগেই। নানান বিতর্ক আর প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেও অবশেষে মুক্তি পেতে চলেছে ছবিটি।
সেই উপলক্ষ্যেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে জমায়েত হয়েছিল টিম `চিটাগাং`।
উপস্থিত ছিলেন পরিচালকসহ মাস্টারদা ওরফে মনোজ বাজপেয়ী, প্রীতিলতা ওয়াদ্দেদার ওরফে ভেগা তামোশিয়া, নির্মল সেন ,মাস্টারদার অনুরাগী তরুণদলের অন্যতম সদস্য সুখেন্দু ওরফে সাহেব ভট্টাচার্য এবং রজত সেন-এর চরিত্রাভিনেতা তানাজী দাশগুপ্ত।
বাংলাদেশ সময়:১৮১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
এমকে