১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:১৮ এএম BDST banglanew24
10 Jul 2012   11:49:19 AM   Tuesday BdST
E-mail this

মিরপুরে নারীর গলিত লাশ উদ্ধার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনি থেকে রেখা (৩২) নামের এক নারীর জবাই করা গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে দারুস সালাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ‘রেখা দীর্ঘদিন ধরে সিটি কলোনির আব্দুস সাত্তারের টিনসেট ঘরে ভাড়া থাকতো।

মঙ্গলবার ভোররাতে সিটি কলোনির সভাপতি ইয়াসিন মিয়া রেখার ঘর থেকে গন্ধ পেয়ে দারুস সালাম থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ রেখার ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে চাটাই দিয়ে বাঁধা রেখার জবাই করা লাশ উদ্ধার করে।’

পুলিশ ধারণা করছে, দুই তিন/দিন আগে রেখার স্বামী রিকশা চালক আব্দুল মতিন রেখাকে জবাইকে করে চাটাই দিয়ে বেঁধে পালিয়ে গেছে।

এ ব্যাপারে দারুস সালাম থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
জেডএস/এমআইআর/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান