 |
| ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
পটুয়াখালী: সার, বীজ ও কিটনাশকের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট।
রোববার বেলা সাড়ে ১১টায় শহরের তিতাস সিনেমা মোড়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শেরেবাংলা সড়কের ফরচুন ক্লিনিকের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে বটতলায় এসে মিছিলটি শেষ হয়।
এর আগে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা শাহদাত হোসেন মৃধা, মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না ও জেলা জামায়াত ইসলামীর সহাকরী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট নাজমুল আহসান, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা আবদুল হক আল কাওছারী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর