সম্প্রতি বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার ডিম্বাশয়ে ক্যান্সার ধরা পড়ার পর তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান।এরপর ১০ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত চিকিত্সাধীন এ অভিনেত্রীর দেহে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইন্দো-এশিয়ান নিউজ এক তথ্য জানায়- মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ বলেছেন, ‘সোমবার সকাল নয়টার দিকে ডিম্বাশয়ের ক্যানসার নিরাময়ের লক্ষ্যে মনীষার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আমাকে বলা হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। নিউইয়র্কে মনীষার পাশে রয়েছেন তাঁর মা, বাবা, ভাই এবং কাছের একজন বন্ধু।’
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত ২৮ নভেম্বর মুম্বাইয়ের জাসলোক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য তাঁকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই গতকাল ১০ ডিসেম্বর স্থানীয় সময় সকাল নয়টায় তাঁর দেহে সফল অস্ত্রোপচার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘন্টা, ডিসেম্বর ১১,২০১২
এমকে/